ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ

ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই যুবক বৈদ্যুতিক তার চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বলেও জানিয়েছে এলাকাবাসী।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, “রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। নিহতের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
১২৬ বার পড়া হয়েছে