ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এতদিন যে লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি চালু ছিল, তা আগামী বছর থেকে আর কার্যকর থাকবে না।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে, সেখানে এ নিয়ম চালু ছিল। পরবর্তী বছর একই পদ্ধতি বেসরকারি বিদ্যালয়েও প্রয়োগ করা হয়। তবে সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষার মাধ্যমেই নেওয়া হতো।

পরবর্তীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই নিয়মে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৪২ বার পড়া হয়েছে