ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান

কার্টুনিষ্টদের বিরুদ্ধে মামলা মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে: সারা হোসেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কার্টুন শিল্পীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাগুলো মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন। তার মতে, অসঙ্গতি বা অনিয়ম নিয়ে কেউ যেন কলম ধরতে সাহস না পায়, তাই আগের মতোই ভয় দেখানোর কৌশল ব্যবহার করা হচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সারা হোসেন জানান, এমন পরিস্থিতিতে চুপ করে থাকা নয়, বরং ধারাবাহিকভাবে প্রতিবাদ জানানোই জরুরি।

অনুষ্ঠানে কবি ও কার্টুনিষ্ট আহসান হাবিব বলেন, কার্টুনের প্রতি সহনশীলতা সমাজের গণতান্ত্রিক চর্চার মানদণ্ড হিসেবে বিবেচনা করা যায়।

আলোচকরা আরও বলেন, ইতিহাসজুড়েই কার্টুন প্রতিবাদের সৃজনশীল ও রসাত্মক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। বিচক্ষণ রাজনৈতিক নেতা কিংবা অভিযুক্ত ব্যক্তিরা অনেক সময় এ ধরনের ব্যঙ্গচিত্রকে উৎসাহিতও করেছেন, যা জনরোষকে আন্দোলন বা বিক্ষোভে রূপ নেওয়া থেকে বিরত রাখে। তাই কার্টুন প্রকাশ বা মতপ্রকাশের সীমাবদ্ধতা আরোপ করলে জনঅসন্তোষ আরো তীব্র হতে পারে।

কার্টুন ও মিম শিল্পীদের ওপর মামলা দায়েরের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান দেশের বরেণ্য শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
৬৩ বার পড়া হয়েছে