ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের Logo ডেপুটি স্পিকার পদে আলোচনায় পাঁচ জামায়াত সদস্য Logo আসিফের দাবি: প্রকৃত জনগণের সরকার গঠিত হলে সংবিধান বাতিল হবে Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২ Logo দেশে ফিরলে আটক হবেন অভিনেতা জাহের আলভী Logo কুয়েতের আকাশসীমায় ইরানের মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ ১৫ ফাইটার জেট Logo ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ও আমিরাতে নিহত বহুজন, আহত শতাধিক

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নামাজগড় গ্রামে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু—রিয়া দাস (৭) ও সুষমিতা দেবনাথ (৭)। তারা দু’জনই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে দুই শিশু তাকে সঙ্গ দিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তিনি জামাকাপড় আনতে বাড়িতে ফিরে গেলে দুই শিশু পুকুরের ধারে বসে ছিল। পরে ফিরে এসে তাদের আর খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হন। একপর্যায়ে পুকুরপাড়ে শিশুদের জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় পুকুরে খোঁজ শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, পরিবারের অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৭১ বার পড়া হয়েছে