ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আজ থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ট্রেনের সব অগ্রিম টিকিট এবার সম্পূর্ণ অনলাইনে দেওয়া হচ্ছে। অন্যদিকে বাসের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী ও কল্যাণপুরসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ১২ থেকে ১৯ মার্চ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি চলছে। বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। বিক্রির প্রথম দিনে বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ওঠেনি। নির্ধারিত টিকিট পেয়ে অনেক যাত্রীই ঈদযাত্রা নিশ্চিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। উল্লেখ্য, ঈদের সরকারি ছুটি শুরু হবে ১৯ মার্চ থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভারে চাপ কমাতে অঞ্চলভিত্তিক আলাদা সময়ে টিকিট ছাড়া হচ্ছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন। কাঙ্ক্ষিত আসন পেতে নির্ধারিত সময়ের আগেই অনেকেই অনলাইনে অপেক্ষা করছেন।
ঈদকে ঘিরে বাড়তি যাত্রীচাপ মোকাবিলায় রেলওয়ে ৫ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযোজন করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধও বাতিল থাকবে, যাতে যাত্রী পরিবহনে কোনো বিঘ্ন না ঘটে।
অন্যদিকে, যারা অনলাইনে টিকিট পাননি তাদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। ফলে জরুরি প্রয়োজনেও ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা—এমনটাই আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৬৭ বার পড়া হয়েছে