ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

কোথাও যাচ্ছেন না আনচেলত্তি, থাকতে চান আরও ৪ বছর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কোথাও যাচ্ছেন না আনচেলত্তি, থাকতে চান আরও ৪ বছর।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে খুব একটা ভালো অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষেও পাত্তা পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। এসবের মধ্যেই হুট করে গুঞ্জন ওঠে, চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন আনচেলত্তি।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ খুব একটা ভালো অবস্থায় না থাকায় আনচেলত্তির রিয়াল ছাড়ার গুঞ্জন নিয়ে চর্চাও হয়েছে বেশ। তবে এবার রিয়াল বস নিজেই সেসব গুঞ্জন উড়িয়ে দিলেন। হাস্যোজ্জ্বল মুখে জানালেন, এখন তো নয়-ই, আগামী কয়েক ৪ বছরেও রিয়াল ছাড়ার ইচ্ছা নেই তার।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আগামীকাল (২২ জানুয়ারি) সালসবার্গের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘আমি একদম পরিষ্কার জানিয়ে দিই, জীবনে কখনো এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা চিন্তা করব না আমি। আমি জানি, বিদায়ের সময় একদিন আসবে। কিন্তু সেই দিনটা আমি ঠিক করব না।’
 
আনচেলত্তির এই বার্তায় এটি স্পষ্ট যে স্বেচ্ছায় কখনো রিয়ালের দায়িত্ব ছাড়বেন না তিনি। তবে দল যদি কখনো মনে করে তাকে আর প্রয়োজন নেই, তখন তো যেতেই হবে। কিন্তু সেই সময়টা যে এত শীঘ্রই আসছে না, সেটাও বোঝা গেল আনচেলত্তির আরেক বার্তায়।
 
আনচেলত্তি বলেন, ‘আমার বিদায় কালও হতে পারে, আবার পাঁচ বছর পরেও হতে পারে। ফ্লোরেন্টিনো আবার ৪ বছর দায়িত্ব পাওয়ায় আমার সুবিধা হয়েছে। আমার সুযোগ থাকবে তার সঙ্গে মিলে আরও অনেক কিছু অর্জন করার। আমরা একসঙ্গেও বিদায় বলতে পারি।’
 
রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। ২০১৫ সালে প্রথমবার লস ব্ল্যাঙ্কোসদের দায়িত্ব নেন তিনি। সেবার দুই বছর দায়িত্ব পালন করে যান বায়ার্নে। এরপর নাপোলি-এভারটন ঘুরে ২০২১ সালে আবারও রিয়ালে ফেরেন তিনি। এই দফায় রিয়ালের হয়ে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে