ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ

খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী।

বিপিএলের দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। আগে ব্যাট করে খুলনাকে ১৭৯ রানের লক্ষ্য দেয় পদ্মা পাড়ের দল। জবাবে ৩ বল আগেই ১৫০ রানে গুটিয়ে যায় খুলনা।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। জুটি ভাঙে ২৭ রান করা হারিস, নাসুমের স্পিনে কাটা পড়লে। এরপর দারুণ ফর্মে থাকা এনামুল বিজয়কেও ফেরান নাসুম। ৬ রান করে মিরাজের বলে আউট হন মেহরাব জুনিয়র। আরেক ওপেনার জিশান আলম ২৩ রানে ফেরেন। তবে এরপরই ইয়াসির রাব্বি ও রায়ান বার্লের ৮৮ রানের দারুন জুটি গড়ে। ৪১ রান করে আউট হন রাব্বি। ৪৮ রানে অপরাজিত থাকেন বার্ল। সঙ্গে আকবর আলীর ২১ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় রাজশাহী।

জবাবে শুরুতেই খুলনার ওপেনার বসিস্তোকে ফেরান জিশান। তাসকিনের বলে ক্যাচ দিয়ে মিরাজও ফেরেন দ্রুত। শুরু পেয়েও ২৪ রান করে আউট হন নাঈম শেখ, ৩৩ রানে কাটা পড়েন আফিফ। অঙ্কন ও ইমরুল কায়েসও ছোট ক্যামিও খেলেই সাজঘরে। ব্যর্থ হন রনি নাওয়াজরাও। শেষ চেষ্টা চালান নাসুম আহমেদ। তবে তার ১৮ রানেও কিনারা পায়নি খুলনা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে