ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ Logo বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪%: শীর্ষে বিএনপি, ১০ দলের ভোট শূন্য Logo যুক্তরাষ্ট্রে থাকা ইয়েমেনি শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ, সময় ৬০ দিন Logo বিএনপির নির্বাচনী জয়ে তারেক রহমানকে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের অভিনন্দন Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হার ও শপথসূচি জানাল নির্বাচন কমিশন Logo থাইল্যান্ড ও ফিলিপিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ Logo হাইকোর্ট নির্দেশ দিলেন পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার Logo রমজানকে সামনে রেখে দেশ-বিদেশের মুসলিমদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার Logo জুলাই গণহত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ৪ মার্চ

গণমাধ্যমকর্মীদের আয়নাঘর দেখার সুযোগ দেবে সরকার: প্রেস উইং

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গণমাধ্যমকর্মীদের আয়নাঘর দেখার সুযোগ দেবে সরকার: প্রেস উইং।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ গণমাধ্যমকর্মীরা সরেজমিন পরিদর্শনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার পাপাচারের শেষ নেই। আমাদের কাজ অনেক। জুলাই-আগস্টের ভয়াবহতা নিয়ে কাজ করছি। গুমের বিষয়ে একটা কমিশন করে দেয়া হয়েছে। তারা খুব ভালোভাবে কাজ করছে। আপনাদের (সাংবাদিক) আয়নাঘরে ভিজিটের ব্যবস্থা করব। আপনারা দেখতে পাবেন কী ভয়াবহভাবে আটকে রাখা হতো।’
তিনি বলেন, ‘বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘরে) দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন।’

শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি বলে জানান প্রেস সচিব।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১২৬ বার পড়া হয়েছে