ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

গণ-অভ্যুত্থানে আহতদের শিক্ষাজীবনে লাগবে না টিউশন ফি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গণ-অভ্যুত্থানে আহতদের শিক্ষাজীবনে লাগবে না টিউশন ফি।

গণ-অভ্যুত্থানে আহতদের শিক্ষাজীবনে আর টিউশন ফি দেয়া লাগবে না। যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানেই টিউশন ফি ছাড়াই পড়তে পারবেন তারা।

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে আহতদের অনেকে হাসপাতাল থেকে ঘরে ফিরছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সরকার চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহতদের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে (সকল সরকারি- বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) বেতন বা টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা নেবে।
 
আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন বা টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত কার্যকর থাকবে।
 
সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে