ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট

গোশালায় যিশুর জন্মকথাই বড়দিনের চিরন্তন প্রতীক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঢাকাসহ দেশের নানা প্রান্তের গির্জা ও খ্রিস্টান পরিবারগুলো শেষ মুহূর্তের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে।

বিশ্বাস অনুযায়ী, প্রায় দুই হাজার বছর আগে ফিলিস্তিনের বেথলেহেম নগরে জন্মগ্রহণ করেন যিশু খ্রিস্ট। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা ও শান্তির শিক্ষা দিতেই তাঁর পৃথিবীতে আগমন—এমনটাই মনে করেন খ্রিস্টানরা। সাধারণ এক গোশালায় মা মেরির কোলে যিশুর জন্ম হওয়ার ঘটনাই আজও বড়দিনের প্রধান প্রতীক হিসেবে বিবেচিত। সেই ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হয়ে রঙিন সাজে সেজে উঠেছে চার্চগুলো।

বড়দিনের আগে চার সপ্তাহব্যাপী যে অপেক্ষার সময়, তাকে বলা হয় আগমন কাল। এ সময় উৎসবের প্রস্তুতির পাশাপাশি আত্মশুদ্ধির মধ্য দিয়ে বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

চার্চের বাইরেও ঘরে ঘরে চলছে আনন্দঘন প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রি দিয়ে বাসাবাড়ি সাজানো হয়েছে, সঙ্গে রয়েছে নানা রকম পিঠার আয়োজন। রাজধানীর খ্রিস্টান পরিবারগুলোতে বইছে উৎসবের আবহ।

এদিকে, বড়দিনকে ঘিরে চার্চ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৫১ বার পড়া হয়েছে