ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি মানেনি কোনো দল, বাস্তবায়ন হয়নি জুলাই সনদ Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা Logo পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত

চট্টগ্রাম ডিসি পার্কে দুপক্ষের সংঘর্ষ, চলে ভাঙচুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চট্টগ্রাম ডিসি পার্কে দুপক্ষের সংঘর্ষ, চলে ভাঙচুর।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিসি পার্কে ফুল উৎসবে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কয়েক ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চালকরা লাঠি হাতে পার্কের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর পার্কের ভেতরে বেশ কিছু দোকান ভাঙচুর করেন তারা। এ সময় সড়কের পাশে লাগানো ছোট ছোট গাছও উপড়ে ফেলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিএমডিপোর পণ্যবাহী লরি পার্কিংকে কেন্দ্র করে রাত সাড়ে ৯ টার দিকে ডিসি পার্কের কর্মীদের সঙ্গে লরিচালকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সেটি সহিংসতায় রূপ নেই। সহিংসতা প্বার্শবর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে।
 
এ সময় ডিসি পার্কের দোকানপাট, দেওয়াল, গেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ও পার্কে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় ডিসি পার্কে আসা কয়েকশ দর্শনার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছোটাছুটি করতে গিয়ে গুরুতর আহত হন। এক পর্যায়ে লরি চালকরা সড়ক অবরোধ করেন।
 
সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
১০৯ বার পড়া হয়েছে