ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

জাপা কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাপা কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা।

জাতীয় পার্টির ডাকা শনিবারের সমাবেশ প্রতিহতে দলটির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা।

শুক্রবার (১ নভেম্বর) টিএসসিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

শুক্রবার (১ নভেম্বর) জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা বন্ধ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে টিএসসিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আগামীকালের (শনিবার) জাপার ডাকা সমাবেশ আওয়ামী লীগের রাজনীতিকে পুনরুত্থানের পরিকল্পনার অংশ, এই অপতৎপরতা বন্ধের জন্যই ছাত্র-জনতা জেগে উঠেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এসব অপতৎপরতার বিরুদ্ধে কিছুই করতে পারছে না। সরকারকে আওয়ামী লীগ, জাপাসহ তাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে। অবিলম্বে এই রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করতে হবে, যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে৷

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, ডিএমপি কমিশনারসহ সবার প্রতি আহ্বান আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ তাদের দোসরদের রাজনৈতিক সমাবেশের অনুমতি না দেয়ার।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা চললে সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইয়ামিন মোল্লা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
১৪২ বার পড়া হয়েছে