ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বিচারকাজ দ্রুত এগোচ্ছে: আইন উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া সন্তোষজনক গতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, এ মামলাগুলো সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম ঘুরে দেখে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনে নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হবে।

ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনের সময় আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ আরও অনেকে।

এরই মধ্যে আন্দোলনকালীন মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বেশ কিছু মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়াও শেষ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২–এ এসব বিচার কার্যক্রম অব্যাহত আছে। তবে সংস্কার কাজ চলায় ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম এখন টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে