ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে হত্যার হুমকি।

মোবাইলে হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার স্ত্রীর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরে গত ১৮ ডিসেম্বর অজ্ঞাত মোবাইল নম্বরের ইমু আইডি থেকে ফোন করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়া হয়েছে তাকে।

বি এম সুলতান মাহমুদ জানান, হুমকি দিয়ে বলেছে তার নাকি একটা মামলা ছিল আমার কাছে। সেই মামলায় জামিন করাতে আমার নাকি বিলম্ব হয়েছে। কথার সূত্রে তিনি বুঝতে পেরেছেন ওই লোকের নাম আমির। তিনি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে থাকেন।

এ আইনজীবী বলেন, আমির জেলে থাকাকালীন তার ছোট ভাই ও স্ত্রী আমাকে বিভিন্ন সময়ে ফোন করেন। সে একজন কুখ্যাত ডাকাত। তার নামে নড়াইল, যশোর ও ঢাকায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদানের আগে তার দুটি ডাকাতির মামলার জামিন করিয়েছিলাম। সেখানেও সে দোষ স্বীকারোক্তি দিয়েছে। সে আমাকে হাইকোর্টে এসে খুন করবে, এ কথাও বলেছে। কল রেকর্ড বের করলে সব পাওয়া যাবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১২৩ বার পড়া হয়েছে