ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন

ডাকসু নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে, তিনি নির্বাচন ঘিরে কিছু অসংগতি ও ত্রুটির অভিযোগও তুলেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “যারা ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের একটি চর্চা। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে।”

ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বড় রাজনৈতিক দলের ব্যানারে যারা বিজয়ী হয়েছিলেন, তাদের অনেকে জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছেছেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত কেউ সংসদে পৌঁছাতে পারেননি।”

তিনি আরও বলেন, “আমরা এমন ছাত্র রাজনীতি চাই না, যা ফ্যাসিবাদ তৈরি করে। শিক্ষাঙ্গনে এমন রাজনীতি সমাজের জন্য ক্ষতিকর।”

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যাপক সাফল্য পেয়েছে। ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয় লাভ করেছেন তারা। সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন খান, যারা সবাই বিপুল ভোটে জয় পেয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১২১ বার পড়া হয়েছে