ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০ Logo তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের Logo ডেপুটি স্পিকার পদে আলোচনায় পাঁচ জামায়াত সদস্য

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা—একদিনে ৫ মৃত্যু, ছাড়পত্র ৭৮৩

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন রোগী। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রামে ১৩৬ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন রোগী রয়েছেন।

একই সময়ে সারা দেশে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৭৮৩ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮০ হাজার ২৪৩ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৩ হাজার ৮৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে।

এর আগে ২০২৪ সালের পুরো বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন। ২০২৩ সালে এই সংখ্যা আরও বেশি ছিল—ওই বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ১,৭০৫ জন এবং ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
৬৩ বার পড়া হয়েছে