ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এবার আপিল বিভাগে জামায়াতের আবেদন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এবার আপিল বিভাগে জামায়াতের আবেদন।

এবার আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন করলো জামায়াতে ইসলামী। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করেছে দলটি।

বুধবার (২৩ অক্টোবর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আপিল বিভাগে এ রিভিউ আবেদন দায়ের করেন।

এর আগে গত ১৬ অক্টোবর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত আগস্ট মাসে আলাদা রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

জামায়াতের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আগামীকাল (২৪ অক্টোবর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াত ও সুজনের রিভিউ আবেদনের শুনানি আগামীকাল একইসাথে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে