ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে’ কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণার দাবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে’ কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণার দাবি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাই কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিলি মাস্টার্স ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী। তিনি বলেন, তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে, সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরেজমিন পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রদান করতে হবে।

এই তিন দফা দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে