ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

তৈরি পোশাকে অগ্রগতি, কিন্তু সামগ্রিক উন্নয়নে পিছিয়ে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ কিছু নির্দিষ্ট খাতে যেমন তৈরি পোশাক শিল্পে ভালো অবস্থানে থাকলেও সামগ্রিকভাবে এখনও পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এ অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

শেখ বশিরউদ্দীন জানান, সামগ্রিক উন্নয়নের জন্য বাংলাদেশের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান খুঁজে বের করা জরুরি। তিনি বলেন, “চীনের বিনিয়োগ বিগত সময়ে বাংলাদেশে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাদের উৎপাদন ও প্যাকেজিংয়ের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।”

তিনি আরও বলেন, “প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এই সমস্যা মোকাবেলায় অবকাঠামো উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য।”

এছাড়া, তিনি জানান, আসছে রোববার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। সফরের সময় ট্যারিফ কাঠামো নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশ কীভাবে এই কাঠামো উন্নত করতে পারে সে বিষয়েও মতবিনিময় হবে।

চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে