ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা জোরদার হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) প্রথম ধাপে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকারের নির্বাচনী কার্যক্রম শুরু করতে চায়।
আইন অনুযায়ী কোনো সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। সেই হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ গত বছরেই শেষ হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আপাতত বড় কোনো চ্যালেঞ্জ দেখছেন না তারা। তবে বিষয়টি নিয়ে কমিশনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রথমে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে। এরপর সেই পরিকল্পনার ভিত্তিতে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করা হবে। বর্তমানে বড় কোনো সমস্যা চোখে পড়ছে না। কমিশন বৈঠকে বসে নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করবে এবং এরপর ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা করা জরুরি। তিনি বলেন, দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন গুরুত্বপূর্ণ হলেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে প্রভাবের আশঙ্কা থেকে যায়। তাই এ বিষয়টি নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তার মতে, বিদ্যমান সিটি করপোরেশন আইন মোটামুটি গ্রহণযোগ্য এবং এই আইনের আওতায় নির্বাচন আয়োজন করা সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, প্রশাসক নিয়োগের পরিবর্তে আগের প্রতিনিধিরা দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচন হলে তা আরও গ্রহণযোগ্য হতো। কারণ নির্বাচিত প্রতিনিধিরা পাঁচ বছরের জন্য দায়িত্ব পান, ফলে তারা দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন। কিন্তু প্রশাসকরা সাধারণত অস্থায়ী দায়িত্বে থাকেন, যার কারণে কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনায় কিছুটা বাধা তৈরি হতে পারে।
এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর এক সপ্তাহের মধ্যেই সরকার সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
৪০ বার পড়া হয়েছে