ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট

দেশের মানুষের ঘুম ভাঙিয়ে গেল ভূমিকম্প!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটের দিকে এই ভূকম্পন হয়।

ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা নেটিজেনরা ভূকম্পন অনুভূত হওয়ার বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। অনেকে বলছেন তাদের ঘুম ভাঙিয়ে গেছেন ভূমিকম্প। 

কুমিল্লাতে অবস্থান করা আরমান আরিফ নামে এক ব্যক্তি লিখেন, ‘তীব্র ভূমিকম্প অনুভূত, আল্লাহ রক্ষা করো।’
 
তৌকির আহমেদ নামে একজন লিখেছেন,  ‘আবারও ভূমিকম্প অনুভব। আগে বুঝতে পারতাম না, ভালোই ছিল। এখন ভবনের সাথে সাথে বুকটা কাঁপিয়ে দিয়ে যায়।’

ব্রাহ্মণবাড়িয়া থেকে হানিফ মিয়া নামে একজন লিখেন,  ‘একটু আগে ভুমিকম্পই হয়েছিলো বলে মনে হচ্ছে। আমি খাঁট নড়াতে ভেবেছিলাম চোর আইছে। সংরক্ষিত রড নিয়া দাঁড়ালাম। পরে আয়তুল কুরসী পড়তে শুরু করলাম, ভাবলাম জ্বিনে আক্রমণ করলো নাকি। পরে বুঝলাম ভূমিকম্প।’
 
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব ভূমিকম্প অনুভূতের বিষয়টি নিয়ে। অনেকেই বলছেন তাদের ঘুম ভেঙে গেছে এই ভূমিকম্পে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে