ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান

দেশে ফিরছেন তারেক রহমান, শাহজালালে কড়া নজরদারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় বিদেশে অবস্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে প্রত্যাবর্তন করছেন। এ উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া অন্য কারও বিমানবন্দরের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা স্বজন বা দর্শনার্থীদের প্রবেশও পুরোপুরি বন্ধ থাকবে।

বেবিচকের পক্ষ থেকে আরও জানানো হয়, যাত্রীসেবা নির্বিঘ্ন রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালনকারী সদস্যরাও সার্বক্ষণিকভাবে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৪১ বার পড়া হয়েছে