ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

দ্য ইকনোমিস্ট’র বিচারে ২০২৪ সালের সেরা দেশ নির্বাচিত বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দ্য ইকনোমিস্ট’র বিচারে ২০২৪ সালের সেরা দেশ নির্বাচিত বাংলাদেশ।

বিটিশ সাময়িকী ‘দ্য ইকনোমিস্ট’র বিচারে ২০২৪ সালের সেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের কারনে এই স্বীকৃতি মিলেছে। ইকনোমিস্টের দাবি, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃতে বাংলাদেশে স্থিতিশীল হয়েছে অর্থনীতি, ফিরছে শান্তি-শৃঙ্খলা। সাময়িকীটির দাবি, এখন উদারপন্থী সরকারের পথে হাঁটছে ঢাকা।

প্রতিবছরই ডিসেম্বরে বর্ষসেরা দেশ নির্বাচিত করে ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকনোমিস্ট’। সেরা দেশ নির্বাচনে শীর্ষ ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারীদের নয় বরং বিবেচনা করা হয়েছে ১২ মাসের উন্নতির চিত্র। আর সেই বিচারে তাদের কাছে ২০২৪ সালের সেরা বাংলাদেশ।

বাংলাদেশকে সেরা নির্বাচনের কারন হিসেবে দেশে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে জুলাই-আগস্টে ছাত্র জনতার বিরত্বগাঁথা। প্রতিবেদনে বলা হয়, দেশের স্বাধীনতার একজনের নায়কের কন্যা একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেয়া শেখ হাসিনা দমনপীড়ন আর ভোট জালিয়াতির মাধ্যমে স্বৈরশাসকে পরিণত হয়েছেন। তার ১৭ বছরের শাসনামলে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের চিত্র উঠে আসে।

এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার সবার সমর্থন নিয়ে কাজ করছে। ইকোনোমিস্ট বলছে, বাংলাদেশের বর্তমান সরকার শান্তি-শৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। বর্তমানে ঢাকা হাঁটছে উদারপন্থি সরকার দিকে। দ্য ইকোনোমিস্টের দাবি, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি আশাব্যঞ্জক। প্রতিবেশি ভারতের সাথে সম্পর্ক মেরামত এবং নির্বাচনের রোডম্যাপ নির্ধার করাই আগামী বছর অন্যতম চ্যালেঞ্জ বলেও বলা হয়।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্সআপ সিরিয়া ছাড়াও সেরা দেশের তালিকায় স্থান পেয়েছে পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১৫৯ বার পড়া হয়েছে