ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, শূন্য সভাপতির পদ Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি

নির্বাচনী পর্যবেক্ষকদের সহযোগী শক্তি হিসেবে দেখতে চায় ইসি: সিইসি নাসির উদ্দিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামি জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে কমিশনের সহায়ক ভূমিকা পালন করতে দেখতে চান তারা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশজুড়ে কার্যক্রম পরিচালনাকারী ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সংলাপে এ মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনায় একটি অফিশিয়াল কাঠামো ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি পর্যবেক্ষকদের দৃষ্টিভঙ্গিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যারা সদ্য পর্যবেক্ষকের দায়িত্ব নিতে যাচ্ছেন, তাদেরকে দ্রুত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি হলে সংশ্লিষ্ট সংস্থার সুনাম ক্ষুণ্ন হবে।’

নাসির উদ্দিন আরও বলেন, ‘জাতির কাছে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত নির্বাচন আয়োজন করতে সবাইকে সহযোগিতা করতে হবে।’

পর্যবেক্ষকদের কাজ কেবল নির্বাচন পর্যবেক্ষণ করা—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, পর্যবেক্ষণ রিপোর্ট হবে আধুনিক ও তথ্যভিত্তিক। বাস্তবতা বিবেচনায় রিপোর্ট প্রস্তুতি জরুরি। তবে পর্যবেক্ষক দল নিজ উদ্যোগে কোনো পদক্ষেপ নেবে না।

এ ছাড়া তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশের মানুষ রাজনীতিতে অত্যন্ত সচেতন। পর্যবেক্ষকরা রাজনৈতিকভাবে জড়িত হলে তাদের কাজের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। নিয়োগ দেওয়ার সময় অবশ্যই খতিয়ে দেখতে হবে তারা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতায় যুক্ত কি না।’

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৪৬ বার পড়া হয়েছে