ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

নুরের শারীরিক অবস্থা অপরিবর্তিত, নাক দিয়ে রক্তক্ষরণ অব্যাহত: রাশেদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, নুরের নাক দিয়ে এখনও রক্ত পড়ছে এবং নাক আগের চেয়ে আরও বাঁকা হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদ বলেন, নুর বর্তমানে হাঁটাচলা করতে পারছেন না, এমনকি মুখও স্বাভাবিকভাবে খুলতে পারছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবেশ উপদেষ্টা জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে নুরকে বিদেশে নেওয়ার বিষয়ে। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই তাকে বিমানে তোলা সম্ভব নয়। রাশেদ আরও জানান, সিঙ্গাপুরে চিকিৎসার দাবি জানানো হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হামলাকারী সদস্যদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকেই আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে