ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০ Logo শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার Logo চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছাতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ মিস, মৌসুম থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো

নেপালে ক্ষমতাচ্যুত প্রিমিয়ার ওলির সংসদ পুনর্বহালের দাবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি পার্লামেন্ট পুনর্বহালের দাবি নতুন করে জোরালো করেছেন। শনিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় কাঠমান্ডুতে আয়োজিত কমিউনিস্ট পার্টির এক বড় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রেসিডেন্টের সংসদ বাতিলের সিদ্ধান্ত তৎক্ষণাৎ প্রত্যাহারের আহ্বান জানান।

ক্ষমতা হারানোর পর এটিই ছিল ওলির সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। লাল পতাকায় ভরা জনসমুদ্রের সামনে তিনি বলেন, বর্তমানে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার একমাত্র সমাধান হলো ভেঙে দেয়া সংসদ আবার সক্রিয় করা।

তার অভিযোগ, রাষ্ট্র পরিচালনায় জনগণের মতকে উপেক্ষা করা হচ্ছে এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত দেশকে আরও অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

গত ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী আন্দোলনের চাপে ওলিকে পদত্যাগ করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে জেন-জেড তরুণদের রাস্তায় নেমে আসার পর প্রথম দিনেই বেশ কয়েকজন নিহত হন। কয়েক ঘণ্টার সংঘর্ষে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়।

বিক্ষোভের কেন্দ্রে ছিল অনলাইন প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা। সংসদ ভবনের সামনে জড়ো হওয়া তরুণদের জোর করে ছত্রভঙ্গ করার পর সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে নিষেধাজ্ঞা তুলে নেয়। তরুণদের অভিযোগ ছিল—রাজনীতিকদের বিলাসিতার বিপরীতে কর্মসংস্থানের অভাবে হাজার হাজার যুবক বিদেশমুখী হয়ে পড়ছেন, আর এ অসাম্য থেকেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

সমাবেশে বক্তব্য রাখা দলীয় নেতারা বলেন, রাষ্ট্র এখন গভীর অচলাবস্থায়। তরুণদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ওলি বক্তৃতায় উল্লেখ করেন যে, তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা যাবে না। তার মতে, জনগণের আস্থা ফিরিয়ে আনা ও রাজনৈতিক স্থিতি পুনরুদ্ধারের জন্য সাংবিধানিক কাঠামো কার্যকর করা ছাড়া বিকল্প নেই।

তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৪১ বার পড়া হয়েছে