ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দলীয় শৃঙ্খলা লঙ্ঘন, নীতি-আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থী কর্মকাণ্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক সদস্যপদসহ তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। পাশাপাশি স্পষ্ট করে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না। দলের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক জেলা যুবদলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পেতেই হবে। কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে জেলা পর্যায়ের নেতাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তারা দাবি করেন। তবে শৃঙ্খলাভঙ্গকারীদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না বলে তারা স্পষ্ট করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৫১ বার পড়া হয়েছে