ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের Logo ডেপুটি স্পিকার পদে আলোচনায় পাঁচ জামায়াত সদস্য Logo আসিফের দাবি: প্রকৃত জনগণের সরকার গঠিত হলে সংবিধান বাতিল হবে Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২ Logo দেশে ফিরলে আটক হবেন অভিনেতা জাহের আলভী

পঞ্চগড়ে লংমার্চ কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট, নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ ঝারলেন এনসিপি নেতা সারজিস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত লংমার্চ কর্মসূচির সমাপ্তি বক্তব্যের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “তিন দিনের কর্মসূচির তিন দিনই বিদ্যুৎ চলে গেছে। এটা কাকতালীয় হতে পারে না। যারা এ কাজ করছে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেসকোর মালিক এবং তার পরিবারকে জবাবদিহি করতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে দেখা যাবে তাদের সাহস কত দূর।” তিনি আরও বলেন, “কারও কলিজা কত বড় হয়েছে তা পরীক্ষা করে দেখা হবে।”

এনসিপির পঞ্চগড় জেলা ইউনিটের উদ্যোগে ওই দিন দুপুর সোয়া ১২টার দিকে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশে লংমার্চ শুরু হয়। পাঁচ শতাধিক মোটরসাইকেল এবং কয়েকটি পিকআপে করে অংশগ্রহণ করেন এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীরা।

সমাপ্তি বক্তব্যে সারজিস আলম জানান, “এখন থেকে পঞ্চগড়ে কোনো প্রতিষ্ঠান যদি রাজনৈতিক পক্ষপাত দেখায়, সেটিকে এখান থেকে হটিয়ে দেওয়া হবে। এটি আমার ব্যক্তিগত অঙ্গীকার। পঞ্চগড় কারও রাজনৈতিক দেউলিয়াপনা দেখানোর জায়গা নয়।”

তিনি আরও বলেন, “যখন দুর্নীতি, মাদক, চাঁদাবাজি বা সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলা হয়, তখনই বাধা আসে। কিন্তু পঞ্চগড়ের মাটিতে অন্যায়-দুর্নীতির জায়গা নেই। যতদিন বেঁচে থাকব, এদের বিরুদ্ধে কথা বলব। সময় হলেই জবাব দেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১৩০ বার পড়া হয়েছে