ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

পপির বিরুদ্ধে বোনের গুরুতর অভিযোগ, থানায় জিডি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পপির বিরুদ্ধে বোনের গুরুতর অভিযোগ, থানায় জিডি।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে থানায় জিডি করেছেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় এ জিডি করা হয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন।

জিডিতে পপির বিরুদ্ধে অভিযোগ, পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চান অভিনেত্রী। এ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তাদের মেরে ফেলার হুমকি দেন পপি ও তার স্বামী  আদনান উদ্দিন কামাল।

জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে অবস্থান করেন পপি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান উদ্দিন কামাল। সঙ্গে কল্লোল মজুমদার ও শিপন নামে আরও দুজন সহযোগী ছিলেন।
 
জমি দখলে ছোট বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম পপিকে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজাকে ভয় দেখান, মেরে ফেলার হুমকিও দেন।
 
স্থানীয় ও পরিবার সূত্র থেকে জানা যায়, বর্তমানে পপি তার স্বামীর সঙ্গে খুলনায় অবস্থান করেছেন।
 
এ বিষয়ে চিত্রনায়িকা পপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
 
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
১৬৮ বার পড়া হয়েছে