ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান

পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে এক মাস সময় দিয়ে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২০ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদফতরে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় পহেলা নভেম্বর থেকে সুপার শপে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা বলেন, জাতি হিসেবে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে পলিথিন ব্যাগ ধরে রাখা হবে নাকি বাদ দেব। উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় শুধু পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। সুতরাং এর সঙ্গে সংশ্লিষ্টদের রুটি-রুজি চলে যাবে তা ঠিক নয়। এটা শুধু অজুহাত হিসেবে সামনে আনা হয়।

৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিকমুক্তকারীদের পুরস্কৃত করা হবে বলেও জানা পরিবেশ উপদেষ্টা
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে