ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অপেক্ষা চলছে, তবে টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ এখনও চূড়ান্ত নয়। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। তবুও শেষ মুহূর্তে পাকিস্তান সরে দাঁড়ালে বড় আর্থিক সংকটে পড়বে সম্প্রচারকারীরা—এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।

ভারতে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পর থেকেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও আলোচনা জোরালো হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।

এমন প্রেক্ষাপটে একটি ইউটিউব অনুষ্ঠানে নিজের মতামত তুলে ধরেন বাসিত আলী। তিনি বলেন, পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে সম্প্রচার সংস্থাগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তার মতে, পাকিস্তান না থাকলে বিকল্প কোনো দলের সঙ্গে ভারতের ম্যাচ কখনোই ভারত-পাকিস্তান লড়াইয়ের মতো দর্শক আকর্ষণ করতে পারবে না।

বাসিত আলী আরও বলেন, পাকিস্তানের উচিত সরাসরি বিশ্বকাপ বর্জনের পথে না যাওয়া। তিনি উল্লেখ করেন, পাকিস্তানকে তো ভারতে গিয়ে খেলতে হচ্ছে না। তবে যদি সরকার বাংলাদেশকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

অন্যদিকে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শোনা যাচ্ছে, এমন সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৭৫ বার পড়া হয়েছে