ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি

পায়রা ১৩২০ মেগাওয়াট কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পায়রা ১৩২০ মেগাওয়াট কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ।

বন্ধ করে দেয়া হয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুরো উৎপাদন। পাশের আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে বন্ধ করা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন।

এর আগে গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। তাই ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন এখন পুরোপুরি বন্ধ রয়েছে।

কেন্দ্রটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, পায়রার পাশে নবনির্মিত আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের কাজ শুরু হয়েছে। এজন্য পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন শাটডাউন (বন্ধ) করা হয়েছে। যার কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিপির নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আগামী ৭ দিন পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলেও জানান।

পায়রা থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে রামনাবাদ নদীর তীরে পটুয়াখালী আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নামের আরও একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলমান রয়েছে। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১৩৬ বার পড়া হয়েছে