ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

পিএসজির ট্রেবল জয়ের কৃতিত্বে বর্ষসেরা কোচ লুইস এনরিকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে দারুণ এক মৌসুম কাটানোর পর বিশেষ স্বীকৃতি পেলেন লুইস এনরিকে। দলকে ঐতিহাসিক ট্রেবল জেতানোর পুরস্কারস্বরূপ স্প্যানিশ এই কোচ জিতেছেন মর্যাদাপূর্ণ ইয়োহান ক্রুইফ ট্রফি।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্যারিসে অনুষ্ঠিত জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর পক্ষ থেকে তাকে বছরের সেরা কোচ হিসেবে ঘোষণা করা হয়।

পুরুষ বিভাগে প্রতিযোগিতায় এনরিকে পিছনে ফেলেছেন বার্সেলোনার হান্সি ফ্লিক, লিভারপুলের আর্নে স্লট, চেলসির এনজো মারেস্কা এবং নাপোলির আন্তোনিও কন্তেকে। তার অধীনে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে। পাশাপাশি দলটি লিগ ওয়ান, ফরাসি কাপ এবং ফরাসি সুপার কাপ ঘরে তোলে। এর মাধ্যমে প্রথম ফরাসি ক্লাব হিসেবে চারটি বড় ট্রফি জেতার কীর্তি গড়ে পিএসজি।

নারী ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন উইমেনস ইউরো জয়ী ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ব্যালন ডি’অরে বর্ষসেরা কোচের বিভাগ যুক্ত হয়, যা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের নামে দেওয়া হয়। এর আগে ২০২৪ সালে পুরুষদের সেরা কোচ হয়েছিলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, আর নারী বিভাগে জয়ী হয়েছিলেন চেলসির এমা হায়েস।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
২৫০ বার পড়া হয়েছে