ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

প্রকৌশল শিক্ষার্থীরা নিজেরাই নিচের পর্যায়ে যেতে চাইছে’ — মন্তব্য ডিপ্লোমা সংগ্রাম পরিষদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান তিন দফা দাবিকে ‘আত্মঘাতী ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। সংগঠনটির নেতাদের দাবি, এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই কর্মজীবনের উঁচু স্তর থেকে নিচে নামতে চাইছে এবং এর মাধ্যমে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন সংগঠনের নেতারা।

তারা বলেন, যদি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করা হয়, তাহলে দেশের ৫০০-র বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। ১৯৭৮ ও ১৯৯৪ সালের সরকারি প্রজ্ঞাপন অস্বীকার করার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৌশল খাতের ভারসাম্য নষ্ট করছে বলেও দাবি করা হয়।

সংগঠনের পক্ষ থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বিভ্রান্ত না হয়ে নিজেদের ৭ দফা বাস্তবায়নের প্রতি জোর দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, প্রকৌশলী উপাধি ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নেওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলনে রয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। অপরদিকে, ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ থেকে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ বন্ধসহ সাত দফা দাবিতে চলছে পাল্টা আন্দোলন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
১৩০ বার পড়া হয়েছে