ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

প্রবীণ রাজনীতিক ফজলুর রহমান খান আর নেই

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

প্রবীণ রাজনীতিক ফজলুর রহমান খান আর নেই। 

একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান খান ফারুক (৮০) মারা গেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২০২১ সালে একুশে পদক পান ফজলুর রহমান খান ফারুক। 

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের থানাপাড়া নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, ফজলুর রহমান খান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে তিনি কথা বলতে পারছিলেন না। পরে শনিবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে জেলার বিভিন্ন স্তরের মানুষ সমবেদনা জানতে জড়ো হলেও নিজ দলের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি।
ফজলুর রহমান খান ফারুক পাকিস্তান গণপরিষদ সদস্য এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শেখ হাসিনা সরকার তাকে ২০২১ সালে একুশে পদক প্রদান করে।
ফজলুর রহমান ফারুক ১২ অক্টোবর ১৯৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর করেন। তার ছেলে খান আহমেদ শুভ টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

শনিবার বাদ আসর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন করার কথা রয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে