ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার প্রয়াত  Logo ঈদ ও জন্মদিন একসঙ্গে, ছোট ছেলেকে শুভেচ্ছা জানালেন শাকিব খান Logo  যুক্তরাষ্ট্র শিথিল করল ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা Logo জামায়াত আমির প্রশ্ন করলেন—সংসদ নির্বাচন হালাল হলে গণভোট কেন হারাম হবে Logo ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাত, লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্বশান্তির প্রার্থনা Logo ঈদুল ফিতর ঘিরে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর Logo  যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র নাইনি Logo শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ২১ বছরেই ৩০০ কোটির মালিক জান্নাত, আয়ের রহস্য কী?

প্রশ্নবিদ্ধ আলিস ইসলামের বোলিং অ্যাকশন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রশ্নবিদ্ধ আলিস ইসলামের বোলিং অ্যাকশন।

বিষয়টা জানিয়েছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। ব্রডকাস্ট চ্যানেলকে তিনি বলেন, আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।

সন্দেহের কারণে ২০ জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে আলিস আল ইসলামকে দলে নেয়নি চিটাগং কিংস। ওই ম্যাচে ১১১ রানের বড় ব্যবধানে জিতে চিটাগং। কিন্তু আলিস আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ছিলেন, ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

আজ খেললেও ঢাকায় ফিরে পরীক্ষা দিতে হবে আলিসকে। ২৫ জানুয়ারি ওই পরীক্ষা হবে, পরীক্ষার পর বাকি অগ্রগতি জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।

আলিস আল ইসলামের বোলিং আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিল। ২০১৯ সালে অভিষেক আসরে অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় পরীক্ষায় উতরাতে পারেননি তিনি। পড়ে চোটের কারণে ছিটকে যান ৮ মাসের জন্য। এরপর ত্রুটি কাটিয়ে আবার ক্রিকেটে ফেরেন তিনি।

ফর্ম দিয়ে বাংলাদেশ জাতীয় দলেও ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু একটি ম্যাচও খেলা হয়নি তার।

এবারের বিপিএলে ৮ ম্যাচ খেলেছেন আলিস, তাতে তিনি আসরের চতুর্থ সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ১৬.৫৮ গড় ও ৬.৪১ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তার দলও আছে মোটামুটি ভালো অবস্থানে, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
১৬৫ বার পড়া হয়েছে