ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ঈদুল ফিতর ঘিরে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব জাতীয় ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তিনি উল্লেখ করেন, রমজান মাস মানুষকে সংযম, ত্যাগ এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা কেবল ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ না রেখে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ এমন একটি সময়, যখন ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ তৈরি হয়।

এই আনন্দঘন দিনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই উৎসবের পূর্ণতা আসে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাণীর শেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে নেমে আসে এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৩৩ বার পড়া হয়েছে