ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন

প্রাণনাশের হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সাধারণ ডায়েরি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী, যিনি ‘সায়ানা কুটর’ ফ্যাশন হাউজের কর্ণধার। চলতি মাসের শুরুতেই শাড়ি সংক্রান্ত প্রতারণার অভিযোগে অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিনুল ইসলাম তিশার বিরুদ্ধে মামলা করেন। সে ঘটনার এক সপ্তাহ না পেরোতেই আরেকটি শাড়ি-সংক্রান্ত জটিলতায় এ জিডি হলো।

আয়েশাহ ১২ নভেম্বর যে জিডিটি করেন, তার নম্বর ৯৮৫। ডায়েরির বিবরণ অনুযায়ী, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি একটি অনুষ্ঠানে পরার কথা বলে নেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত না দিয়ে বরং আয়েশাহকে অশালীন ভাষায় গালাগাল করেন, মামলা দেওয়ার ভয় দেখান এবং এমনকি প্রাণনাশের হুমকিও দেন।

বিষয়টি নিয়ে আয়েশাহ গণমাধ্যমে জানান,
“তিশা আমাকে ডিবিতে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার মানসম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। সব প্রমাণ আমার কাছে আছে, তাই আইনগত সাহায্য নিতে বাধ্য হয়েছি।”

এ বিষয়ে তানজিন তিশার অবস্থান জানতে চাইলে তিনি বলেন,
“আমার বিরুদ্ধে কিছু মানুষ লেগে আছে। পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছি। একটা চক্র এসব করছে। সবটা জেনে তারপর বিস্তারিত বলতে পারবো।”

উল্লেখ্য, শাড়ি–সংক্রান্ত আরেক মামলায় অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলামের অভিযোগ তদন্ত করছে ডিবি। এমন পরিস্থিতির মধ্যেই নতুন এই জিডিতে আবারও বিতর্কের মুখে পড়লেন তানজিন তিশা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
৯৯ বার পড়া হয়েছে