ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

প্রেমের বিয়ের এক সপ্তাহ না যেতেই স্ত্রীর ঝুলন্ত মরদেহ, আটক স্বামী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রেমের বিয়ের এক সপ্তাহ না যেতেই স্ত্রীর ঝুলন্ত মরদেহ, আটক স্বামী।

বিয়ের এক সপ্তাহের মধ্যে মাদারীপুরের শিবচরে ফ্ল্যাটবাসা থেকে মনিকা আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার লাভলু মুন্সীর ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিকার স্বামী রিয়াদ বেপারী (২১), রিয়াদের বন্ধু মামুন (২৩) ও সুজনকে (২০) পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
 
নিহত মনিকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী রিয়াদ বেপারী একই গ্রামের বাসিন্দা।
 
স্থানীয় ও পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের জেরে কালকিনির সূর্যমনি গ্রামের আবুল কাশেমের মেয়ে মনিকা আক্তারের সাথে এক সপ্তাহ আগে বিয়ে হয় একই গ্রামের রিয়াদ বেপারীর। পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেয়ায় শিবচরের গুয়াতলা এলাকার লাভলু মুন্সির বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে দুজন।
 
শুক্রবার সকালে নাশতা করতে ঘরের বাইরে বের হয় রিয়াদ। ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে মনিকার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর নেয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে