ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড।

ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে ফিলিপাইনের বিস্তীর্ণ এলাকা। রোববার (২৪ নভেম্বর) রাজধানী ম্যানিলার কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। আগুনের প্রভাবে পুড়ে যায় কমপক্ষে ডজনখানেক বাড়িঘর। খবর, আরব নিউজের।

আগুনের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে ম্যানিলার বন্দর অঞ্চলের প্রায় পুরো এলাকা। নিরাপদ স্থানে সরানো হয়েছে ৬০০ পরিবারের কমপক্ষে তিন হাজার মানুষকে। তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে লেগেছে এ আগুন। পরিস্থিতি সামাল দিতে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। ফায়ার অ্যান্ড ডিজাস্টার সার্ভিস ৩৬টি ট্রাক এবং চারটি ফায়ার বোট মোতায়েন করেছে। সেইসাথে আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দেশটির বিমানবাহিনীও। আগুন নেভাতে সাহায্য করার জন্য দুটি হেলিকপ্টার পাঠিয়েছে তারা।

উল্লেখ্য, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে গত আগস্টেও ম্যানিলায় অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। এতে মারা যায় এগারো জন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে