ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সংসদে সংখ্যাগরিষ্ঠতার শক্তি ব্যবহার করে বিএনপি নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার মতে, বর্তমান সংসদীয় পরিস্থিতি দেশের জন্য ইতিবাচক কোনো বার্তা বহন করছে না।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রায় ৫২ মিনিটের একটি লাইভে এসে তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সংসদে আইন প্রণয়নের পুরো প্রক্রিয়াই এখন সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ সংসদে উপস্থাপন করা হয়নি এবং এ নিয়ে কোনো আলোচনা করার সুযোগও দেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, সংসদে ঋণখেলাপিদের তালিকা জানতে চেয়ে প্রশ্ন করলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০টি প্রতিষ্ঠানের নাম দেন, যার মধ্যে ৯টি এস আলম গ্রুপের সঙ্গে সম্পর্কিত। এসব প্রতিষ্ঠানকে পুনরায় ব্যাংকিং কার্যক্রমে যুক্ত করার জন্য আইন পাস করাকে তিনি “দেশের জন্য অশুভ দিন” হিসেবে আখ্যা দেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুত সংস্কার দেখা যাচ্ছে না। তার মতে, সংখ্যাগরিষ্ঠতা সবসময় সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করে না এবং বিএনপি বর্তমানে আত্মতুষ্টির মধ্যে রয়েছে।

এছাড়া তিনি বলেন, অনেক সংসদ সদস্য মন্ত্রীদের বিরাগভাজন হতে চান না, কারণ এতে তাদের এলাকার উন্নয়ন প্রকল্প বা প্রশাসনিক সুবিধা কমে যেতে পারে। তবে এসব চাপ উপেক্ষা করে তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৭ বার পড়া হয়েছে