ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

ফের লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১১

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফের লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১১।

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় একটি আটতলা আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে ঘনবসতিপূর্ণ বাস্তা এলাকায় পাঁচটি ক্ষেপণাস্ত্র দিয়ে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এতে ১১ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। খবর, আল জাজিরা’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল ডিফেন্স এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত এবং দশ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। চলতি সপ্তাহে বৈরুতে এটি চতুর্থবারের মতো ইসরায়েলি হামলা।

এদিকে বাস্তার ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এখনও সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

আলাদাভাবে বৈরুতের দক্ষিণবর্তী হাদাত এবং চৌইফাত এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের টাইর শহরের সৈকতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে দুই জেলেকে হত্যা করা হয়।

উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের জেরে পরিচালিত পূর্ববর্তী হামলাগুলোতে বেশ কয়েকজন শীর্ষ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে সংগঠনটির নেতা হাসান নাসরাল্লাহও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে