ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০ Logo তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগকে মিথ্যে বলছে ভারত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ‘ভারতের ইন্ধন’ আছে বলে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগটিকে ‘ভিত্তিহীন ও অসত্য’ আখ্যা দিয়ে বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সহিংসতা বাড়তে থাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং পুলিশের পাশাপাশি বিজিবি ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়। গত ২৮ সেপ্টেম্বর সংঘর্ষে তিন পাহাড়ি নিহত হন। আহত হন মেজরসহ ১৩ সেনাসদস্য, তিন পুলিশ এবং আরও অনেকে।

এই ঘটনার পর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাগড়াছড়িতে সহিংসতা ও প্রাণহানির পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে। তিনি আরও দাবি করেন, একটি মহল পরিস্থিতি ঘোলাটে করে শারদীয় উৎসব ব্যাহত করার চেষ্টা করছে।

এর জবাবে ৩ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অমূলক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং নিয়মিতভাবেই দায় অন্যের ঘাড়ে চাপানোর প্রবণতা দেখাচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “পার্বত্য চট্টগ্রামে স্থানীয় উগ্রপন্থীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা, অগ্নিসংযোগ ও ভূমি দখল চালাচ্ছে—সে বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আত্মসমালোচনা করা এবং সঠিক তদন্তে জোর দেওয়া।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে