ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

বিজিবির বাধায় অসহায় হয়ে ফিরল বিএসএফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিজিবির বাধায় অসহায় হয়ে ফিরল বিএসএফ।

নওগাঁর সীমান্তে সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে জেলার ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্ত পয়েন্টে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ।

এরপর থেকেই সীমান্তবর্তী ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির নওগাঁ-১৪ পত্মীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি বলেন, ব্যাটালিয়নের আওতাধীন অন্যসব এলাকায় বেড়া থাকলেও বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। সেখানকার দেড়শ গজের মধ্যে কিছু অংশে ভারতের পুকুর ও বাড়িঘর পড়েছে। সকালে ওই অংশটুকুকে বেড়ার মধ্যে রেখে কাঁটাতার স্থাপনের চেষ্টা করছিলো বিএসএফ। আন্তর্জাতিক আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া নির্মাণ সম্পূর্ণ অবৈধ। তাই বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া হয়। এরপর কাজ বন্ধ রেখে পিছু হটে বিএসএফ।

মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনার পর বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, পতাকা বৈঠকে এর প্রতিবাদ জানানো হবে। কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হলে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আবারো পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে। সীমান্তে এ ধরনের অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে আছে বিজিবি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
১২২ বার পড়া হয়েছে