ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ কেরানীগঞ্জে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ কেরানীগঞ্জে।

বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকার্য ঢাকার বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালতের পরিবর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, এ লক্ষ্যে এই বিভাগের ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারিকৃত আদেশ বাতিল করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
৫৭০ বার পড়া হয়েছে