ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ

বিপিএলে নতুন সম্ভাবনা: নোয়াখালীও ফ্র্যাঞ্চাইজি তালিকায়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমকে সামনে রেখে সারা দেশের ১০টি অঞ্চল থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভাগীয় শহরের পাশাপাশি এবার তালিকায় জায়গা পেয়েছে কয়েকটি জেলা শহরও, যার মধ্যে অন্যতম নোয়াখালী।

নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি—নিজেদের নামে একটি দল দেখা। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। নোয়াখালীর পাশাপাশি কুমিল্লাও রয়েছে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি তালিকায়। কুমিল্লা শিগগিরই নতুন বিভাগ হতে যাচ্ছে বলেও আলোচনা আছে।

এছাড়া বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেটও রয়েছে সম্ভাব্য অঞ্চলগুলোর মধ্যে। তবে ১০টি অঞ্চল থেকে আহ্বান জানালেও, বিপিএলে সব অঞ্চল থেকে দল গঠনের সম্ভাবনা কম। সর্বনিম্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই ফ্র্যাঞ্চাইজি আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বোর্ডের চুক্তি হবে পরবর্তী পাঁচটি আসরের জন্য—অর্থাৎ বিপিএলের ১২তম থেকে ১৬তম মৌসুম পর্যন্ত।

ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও সুনামকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
২০৩ বার পড়া হয়েছে