ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা পার্থ শেখ, কে সেই পাত্রী?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তিনি বিয়ে করেছেন সামিহা রহমানকে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু।

জানা গেছে, রাজধানীর নিকুঞ্জে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ ও সামিহাকে একসঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা গেছে। দীর্ঘদিনের সেই সম্পর্কই এবার পরিণয় পেল বৈবাহিক বন্ধনে।

মডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও গত দুই বছরে অভিনয়ে পার্থ শেখ আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। নিয়মিত নাটকের পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’-এ অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে ওঠা এই অভিনেতার ‘নয়া নোট’ নাটকটি বেশ সাড়া ফেলেছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৯৬ বার পড়া হয়েছে