ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

বিয়ের ইঙ্গিত অনন্যা পাণ্ডের, পাত্র আম্বানির কর্মচারী!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিয়ের ইঙ্গিত অনন্যা পাণ্ডের, পাত্র আম্বানির কর্মচারী!

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। এবার সংসার ও সন্তান নিয়ে মন্তব্য করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বসে দেয়া এক সাক্ষাৎকারে জীবনে আগামী ৫ বছরের পরিকল্পনার কথা জানান অনন্যা।

অনন্যা বলেন, ‘এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে সুখী বিবাহিত জীবনে দেখতে চাই। আমার নিজস্ব বাড়ি প্রয়োজন, সন্তান নেয়ার পরিকল্পনাও রয়েছে।’
 
অনন্যার এমন মন্তব্যই নেটিজেনদের মনে উসকে দিয়েছে অসংখ্য জল্পনা-কল্পনা। অনেকেই ভাবছেন, প্রেমের সম্পর্কে থাকা ওয়াকার ব্ল্যাঙ্কোকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অনন্যা।
 
অনন্যার আগে ওয়াকারও অনন্যার সঙ্গে তার প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নিজের কাঁধে অনন্যার মাথা এলিয়ে রাখা একটি ছবি শেয়ার করে ওয়াকার লেখেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি স্পেশাল। আমি তোমাকে ভালোবাসি অ্যানি!’
 
শিকাগোর প্রাক্তন মডেল ওয়াকার ওয়েস্টমিনস্টার ক্রিস্চান স্কুলে পড়াশোনা করেছেন। পশুপ্রেমী হওয়ায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির গুজরাতের জামনগরের পশু আশ্রয়স্থল বনতারায় কাজ করছেন।
 
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানেই পরিচয় হয় অনন্যা- ওয়াকারের। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে ওয়াকারকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দিতেন বলি অভিনেত্রী অনন্যা। একইভাবে নিজেদের প্রেমের সম্পর্কের কথা অকপটে স্বীকার করতে দেখা গেছে ওয়াকারকেও। 
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে