ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত কবি হেলাল হাফিজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত কবি হেলাল হাফিজ।

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তাকে সমাহিত করা হয়।

এর আগে বাংলা একাডেমিতে কবির প্রথম জানাজা ও জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন কবির আত্মীয়-স্বজন ও ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা।

কবিকে শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে ছুটে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। হেলাল হাফিজ কোনো পুরস্কার পাননি বলে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘কবি তার কবিতার মধ্য দিয়ে বেঁচে থাকবেন পাঠকের হৃদয়ে।’

কবির ছোট ভাই নেহাল হাফিজ বলেন, ‘দাদার কবিতা, চরিত্র ও ব্যক্তিত্ব একাকার ছিল। উনার অকাল মৃত্যুতে আমরা পরিবারের একজন সদস্য হারালাম, সেইসঙ্গে সাহিত্যজগতে একটি নক্ষত্র হারালাম।’
কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি।
  
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। পরে কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
১৪২ বার পড়া হয়েছে