ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

বুয়েট শিক্ষার্থী নিহত: তিন আসামি রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী নিহত: তিন আসামি রিমান্ড শেষে কারাগারে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে দুই দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তিন আসামি প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন এবং তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে জেলা কারাগারে পাঠায়।

সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, কোনো প্রেয়ার না থাকায় আদালত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ ডিসেম্বর রাতে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই সহপাঠী বন্ধু মোটরসাইকেলে চড়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকায় ঘুরতে যান। রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে পুলিশের চেকপোস্টের সামনে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মুনতাসির মাসুদ। গুরুতর আহত হন তার দুই বন্ধু। এ সময় পুলিশ মদ্যপ অবস্থায় প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন ও তার দুই বন্ধুকে গ্রেফতার করে।
 
এ ঘটনায় নিহত মুহতাসিম মাসুদের বাবা বাদী হয়ে অভিযুক্ত তিনজনকে আসামি করে সড়ক পরিবহণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
১৪৮ বার পড়া হয়েছে